নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটার, এআই টপ অ্যাটম এবং গিগাবাইট ঈগল ৯এলজে ল্যাপটপ। পণ্যগুলোতে এআইভিত্তিক কাজের পাশাপাশি গেমিং, গবেষণা ও তথ্য বিশ্লেষণের সুবিধা রাখা হয়েছে।

গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর, ১২৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। এতে ২ টেরাবাইটের অরাস জেন৪ এসএসডি, ৩২০ জিবির এআই টপ ১০০ই স্টোরেজ, ১৬০০ ওয়াটের ৮০ প্লাস প্লাটিনাম পাওয়ার সাপ্লাই এবং ৩৬০ মিলিমিটারের অরাস লিকুইড কুলার রয়েছে। কম্পিউটারটির দাম প্রায় ১৪ লাখ টাকা।

অন্যদিকে, গিগাবাইট এআই টপ অ্যাটম কম্পিউটারে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ। এতে রয়েছে ১২৮ জিবি ইউনিফায়েড মেমোরি এবং ১ পেটাফ্লপ এফপি৪ পারফরম্যান্স। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী, এটি সর্বোচ্চ ২০০ বিলিয়ন প্যারামিটারের এআই মডেল পরিচালনায় সক্ষম। কম্পিউটারটির দাম প্রায় ১০ লাখ টাকা।

এ ছাড়া গিগাবাইট ঈগল ৯এলজে ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন ৫ ৭৫৩৫এইচএস প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম, ৫১২ জিবি পিসিআই জেন৪ এসএসডি এবং ৬ জিবি মেমোরির এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড। ল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ব্যাকলিট কিবোর্ড ও টাইপ-সি পোর্ট। এর দাম ১ লাখ ৪৭ হাজার টাকা।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন ডিভাইসগুলোতে কম্পিউটারেই এআইয়ের কাজ করার সুবিধা থাকায় ক্লাউডের ওপর নির্ভরতা কমবে। এতে ব্যক্তিগত কম্পিউটারে এআইভিত্তিক কাজ, গবেষণা ও তথ্য বিশ্লেষণ আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটির প্রচারমূলক তথ্য অনুযায়ী, এআই টপ সিরিজের ডিভাইসগুলোতে এআইভিত্তিক কাজের উপযোগী হার্ডওয়্যার, সহজ ব্যবস্থাপনা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা এবং ভবিষ্যতে সক্ষমতা বাড়ানোর সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডিভাইসগুলো দেশের বিভিন্ন আইটি শপ ও স্মার্ট টেকনোলজিসের অনুমোদিত শোরুমে পাওয়া যাচ্ছে।এমএম