হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি একশ’ গ্রাম স্বর্ণসহ  মোট ৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন’র সিনিয়র এসপি আলমগীর শিমুল স্বর্ণ উদ্ধারের খবর নিশ্চিত করে টাইমনিউজবিডিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণ আনা হচ্ছে।  এখবরে ওই বিমানে তল্লাশী চালানো হয়। এসময় ১১ গ্রাম সোনাসহ ৬ জনকে আটক করা হয়। তবে তিনি তাৎক্ষনিকভাবে তাদের নাম জানাতে পারেন নি।
[b]ঢাকা, জেইউ, ৩০ মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]