দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় ব্যতিক্রমী এক প্রকাশনা হল 'স্পর্শ ব্রেইল'। গত বছরের মত এবারও বইমেলায় অংশগ্রহণ করেছে তারা।
বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রাণের মেলা,জ্ঞানের মেলা। এটি এখন বাংলাদেশের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মেলায় আসেন। তারা ঘোরাফেরা করে নতুন বই দেখেন,নতুন বইয়ের ঘ্রাণ শুকেন। তারপর পছন্দ হলে বই কেনেন।
কিন্তু যারা চোখে দেখে না,দৃষ্টিপ্রতিবন্ধী,তারা কী প্রাণের এ মেলা উপভোগ করা থেকে বঞ্চিত হবেন? না। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্যও 'স্পর্শ ব্রেইল' প্রকাশনার রয়েছে বিশেষ আকর্ষণ। ২০০৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান এখন পর্যন্ত ৩০টির মতো বই প্রকাশ করেছে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই প্রকাশের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। এবার একাডেমি প্রাঙ্গণের বর্ধমান হাউজের সাথেই স্টল বরাদ্দ পেয়েছে এ প্রকাশনা সংস্থা।
এ বছরও কয়েকটি নতুন বই প্রকাশ করেছে এ প্রতিষ্ঠান। যেসব দৃষ্টিপ্রতিবন্ধী মেলায় আসেন, তাদেরকে যথাসাধ্য বিনামূল্যে বই উপহার দেয়ার চেষ্টা করা হয়। আর এই স্টল যারা পরিচালনা করেন,তাদের বেশির ভাগই দৃষ্টিপ্রতিবন্ধী। বইমেলায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
স্পর্শ ব্রেইল প্রকাশনার উদ্যোক্তা নাজিয়া জাবীন ব্যক্তিগ্ত উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে এবং তাদরে ব্যাপারে জনসচতেনতায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বড় বড় প্রকাশনা সংস্থাগুলো প্রতিবছর যেন একটি করে হলেও ব্রেইল বই প্রকাশ করে, এমটি নাজিয়া জাবীনের চাওয়া।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বইমেলায় ব্যতিক্রমী প্রকাশনী 'স্পর্শ ব্রেইল'
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় ব্যতিক্রমী এক প্রকাশনা হল 'স্পর্শ ব্রেইল'। গত বছরের মত এবারও বইমেলায় অংশগ্রহণ করেছে তারা।





