[b]ঢাকা[/b]: রাজধানীর পল্টনে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রদলের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ মিছিলে পুলিশের গুলি করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সন্ধ্যার প্রেসক্লাবের বিপরীত দিকে বিএমএ ভবনের পাশের গলির ভেতর থেকে হঠাৎ করেই ছাত্রদলের ৩০-৩৫ জন কর্মী হরতালের সমর্থনে ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করে।
মিছিল থেকে পল্টন মোড়ের কাছেই একটি রেস্টুরেন্টের সামনে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
সূত্র জানায়,এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি। তবে সেখানে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শ্রেণীহীন
ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি
রাজধানীর পল্টনে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রদলের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ মিছিলে পুলিশের গুলি করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,সন্ধ্যার প্রেসক্লাবের বিপরীত দিকে বিএমএ ভবনের পাশের গলির ভেতর থেকে হঠাৎ করেই ছাত্রদলের ৩০-৩৫ জন





