সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর হাটখোলা মোড়ে বাসের চাপায় বাকের আলী গাজী (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে শ্যামনগর থেকে ঢাকাগামী সংগ্রাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস হাটখোলা মোড় অতিক্রম করার  সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাকের আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]