বগুড়ার দুপচাচিয়া উপজেলার আটগ্রাম কালকাতলা বাজারে এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিনছের প্রামানিক চারু (৩৬) নামে এক চা দোকানি খুন হয়েছেন। আজ সকাল পৌনে ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম কালকাতলা বাজার এলাকার মৃত গেদু প্রামানিকের ছেলে।
দুপচাচিয়া থানার পরিদর্শক (তদন্ত) মহসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইম নিউজকে জানান, বাড়ির পাশে চারুর একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো রোববার দিনগত রাত ১০টার পর চা দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিছুক্ষণ পর একটি ফোন পেয়ে তিনি বাড়ির বাইরে আসলে রাতে আর বাড়ি ফিরে যাননি।
সোমবার সকালে বাড়ির পাশে হরত চন্দ্রের মালিকানাধীন একটি ইউক্লিপটাস বাগানের ভেতরে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
দুপচাচিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ টাইম নিউজকে জানান, নিহতের পেটের বাম দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হবে এবং দ্রুত আসামি গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।
চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হাবিবর রহমানসহ স্থানীয়রা টাইম নিউজকে জানান, তাদের জানা মতে চা দোকানি বিনছের প্রামানিক চারুর কোনো শত্রু ছিল না। তবে তিনি দাদন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
[b]বগুড়া,২৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে চা দোকানি খুন
বগুড়ার দুপচাচিয়া উপজেলার আটগ্রাম কালকাতলা বাজারে এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিনছের প্রামানিক চারু (৩৬) নামে এক চা দোকানি খুন হয়েছেন। আজ সকাল পৌনে ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান





