[b]ঢাকা: [/b]শনিবার বিকাল ৫টায় এক জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।