দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২১ লাখ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন। তবে শিক্ষিত বেকারদের সঠিক পরিসংখ্যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বলে সংসদকে জানান তিনি।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হতে কর্মসংস্থান সংক্রান্ত কোনো কার্যক্রম সরাসরি পরিচালিত হয় না। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভন্ন জেলায় ২৬ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী ১৯ টি ট্রেডের মাধ্যমে বছরে ২৫ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, তাজরিন ফ্যাশানসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিকের মধ্যে সনাক্তকৃত ৯৯ জনের পরিবারকে ১ লাখ করে মোট ৯৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
বাংলাদেশে বর্তমানে বেকার ২১ লাখ: চুন্নু
দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২১ লাখ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন। তবে শিক্ষিত বেকারদের সঠিক পরিসংখ্যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বলে সংসদকে জানান তিনি।