ঢাকার সাভার উপজেলার নগরকোন্ডা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাভার থানার ওসি দ্বীপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা রহিম বাদশা (৪০), ও বেনাতুল্লার (৩৮) ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে রহিম বাদশা ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বেনাতুল্লাহ গুরুতর আহত হন। তাকে বেনাতুল্লাহকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহত রহিম বাদশা নগরকোন্ডা গ্রামের চার বছর ধরে বসবাস করছেন। তিনি জমি-জমা কেনাবেঁচা ও ইট ভাটার ব্যবসা করেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
ঢাকার সাভার উপজেলার নগরকোন্ডা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাভার থানার ওসি দ্বীপক কুমার সাহা ঘটনার সত্যতা





