সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে শ্যুটারগানসহ ফরিদ হোসেন (২৫)নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকালে তাকে আটক করা হয়। সে দেবহাটা উপজেলার বহেরা শাহপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, বিকালে এস.আই তানভীর আহমেদ,এএসআই শফিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি অভিযান চালান। এসময় কুলিয়া লাবন্যবতী নদীর পূর্ব পাশ থেকে ফরিদকে শ্যুটারগানসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]