[b]পাবনা[/b] : পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মাধপুর নামক স্থানে বাসের ধাক্কায় মিলন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার রাতে তিনি আহত হন। শনিবার ভোরে চিকিৎসার জন্য আহত মিলনকে পাবনা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মিলন জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার জগন্নাথপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।    
নিহতের স্বজনরা জানান,শুক্রবার রাত ১০টার দিকে মিলন পাবনা শহর থেকে অটোরিকসা যোগে বাড়ি ফিরছিলেন। পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুর বাসস্ট্যান্ডে নামার পর পিছন থেকে ‘কাব্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। শনিবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় নেয়ার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌঁছার পর মিলন মারা যায়