গাজীপুরের ভোগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬ জনের বাড়ি ময়মনসিংহ এবং ২ জনের বাড়ি টাঙ্গাইল।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, গ্রেপ্তারকৃতরা পিক-আপ গাড়ি নিয়ে রাতে গাজীপুরের পুবাইল এলাকায় ডাকাতি করতে যাচ্ছিল। এমন খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস সড়কে পিক-আপ থামিয়ে তাদের আটক ও তাদের কাছ থেকে ৩টি দা, ১টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি করাত, ১টি হাতুরি, ১টি শাবলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]