সাত উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জাল ভোট, ব্যালটবাক্স ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি প্রার্থীরা।
ভোট বর্জন করা উপজেলা গুলো হলো, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, ভোলার লালমোহন,ঝিনাইদহের শৈলকুপা,সিরাজগঞ্জের কাজীপুর এবং শরিয়তপুরের গোসাইরহাট। এছাড়া ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পাবনা ও কিশোরগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিভিন্ন অনিয়মের অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে করা হলেও পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন বয়কটকারী প্রার্থীরা।
সুজানগর উপজেলায় ভোট কারচুপির অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন,উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি ভোট কেন্দ্রে ব্যাপক কারচুপি ও ভোটারদের বাড়ি থেকে বের হতে বাঁধা প্রদান এবং জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
এছাড়াও জেলার আটঘরিয়া উপজেলার অভিরামপুর ও গোপালপুর ভোট কেন্দ্রে ১৯ দল সমর্থিক জামায়াতের প্রার্থী জহুরুল ইসলাম খানের এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি এবং জোরপূর্বক সীল মারা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া দেশের ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
[b]ঢাকা, ১৯ ফ্রব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]