ময়মনসিংহে জেলায় ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে রুকনউদ্দিন নামে ৭০ বছরের এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশখা ইউনিয়নের নগুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মোটরের মাধ্যমে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার মোখলেস, মাহবুবুল, নুরুল ও তৈয়বের সঙ্গে রুকন উদ্দিনের বাকবিতণ্ডা হয়। পরে ওই ৪ জন মিলে রুকন উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানান তারা।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলি আহম্মদ জানান, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর