পাঁচ দশকের রেকর্ড ভাঙার পর আজ শুক্রবার বিকাল থেকে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমতে পারে। সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি। সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গত পাঁচ দশকের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (৪০ দশমিক ২ ডিগ্রি) ছিল গতকাল বৃহস্পতিবার।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ তাপমাত্রা এখনই একেবারে কমছে না। তবে বিকাল থেকে গরমের আঁচ সামান্য কিছুটা কমতে পারে। চলতি মাসের পুরো সময়ই ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বেড়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এর পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
বিকাল থেকে তাপদাহ কিছুটা কমতে পারে
পাঁচ দশকের রেকর্ড ভাঙার পর আজ শুক্রবার বিকাল থেকে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমতে পারে। সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি। সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস





