অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে রেলে ‘নাশকতা’ চালানো হলেও যাত্রী সেবা নিশ্চিতের কথা ভেবে একদিনও রেল চলাচল বন্ধ হয়নি। সে সময় রেলে কিছুটা সিডিউল বিপর্যয় হলেও রেল তার গন্তেব্যে পৌঁছেছে।
সোমবার দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকনের মধ্যে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
মন্ত্রী বলেন,বর্তমান সরকার রেলের উন্নতিতে ২০ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে রেলের আধুনিকায়নের কাজ অনেক এগিয়ে যাবে। সে অনুযায়ী কাজ করে যাচ্ছে রেলপথ মন্ত্রনালয়।
মন্ত্রী বলেন,রেলকে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে চায় সরকার। এজন্য সরকার সাধারণের স্বল্প খরচের যানবাহন হিসেবে রেলপথ মন্ত্রণালয়কে তৈরি করার পরিকল্পনা করেছেন। দেড় বছর মেয়াদী এ চুক্তি অনুযায়ী ঈশ্বরদী-দর্শনা সেকশনের ১১টি ষ্টেশনের সিগনালিং ব্যবস্থাকে ডিজিটালাইজ করা হবে।
রেলপথ মন্ত্রী বলেন,অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে রেলে ‘নাশকতা’ চালানো হলেও যাত্রী সেবা নিশ্চিতের কথা ভেবে একদিনও রেল চলাচল বন্ধ হয়নি।
রেলপথ মন্ত্রীর জনসংসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানান,রেলের সিগনালিং ব্যবস্থাকে ডিজিটালাইজ করার জন্য নেয়া এ প্রকল্পের জন্য ৮৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় হবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) তাফাজ্জল হোসেন,রেলওয়ের মহাব্যবস্থাপক সাগর কৃষ্ণ চক্রবর্তী,ইরকনের জেনারেল ম্যানেজার মোহান দুদেজা প্রমুখ।
[b]ঢাকা, জেইউ, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]