ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যে মন্তব্য করেছিলেন তা ভুল ছিল।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় আমিন মডেল টাউনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একযুগ পূর্তি উৎসবের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
মজীনা বলেন, “বাংলাদেশ অনেক সম্ভবনার দেশ। এ দেশের মানুষ কর্মঠ, পরিশ্রমী আর পৃথিবীর মধ্যে সর্বোত্তম। শিগগির দেশটি এশিয়ার উদীয়মান টাইগারে নিজেদের রূপান্তর করবে।”
তিনি বলেন, “শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পরিণত হবে পৃথিবীর বৃহৎ পোশাক, জুতা ও ওষুধ চামড়াজাত পণ্যের রফতানিকারক দেশ। ঘনবসতিপূর্ণ দেশ সত্ত্বেও বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসর্ম্পূণ।”
ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত।
[b]সাভার,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
হেনরি কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ি’ তত্ত্বটি ভুল: মজীনা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যে মন্তব্য করেছিলেন তা ভুল ছিল। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় আমিন মডেল টাউনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখেই সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি উচ্ছেদে নেতানিয়াহুর নির্দেশ
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরিকৃত অননুমোদিত কিছু বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানালেন ট্রাম্পের বিশেষ দূত ‘বিলিয়ন ডলারে’ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূতের উগ্রপন্থি ইসরাইলিরা যেভাবে সন্ত্রাসী
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মঙ্গলবার পশ্চিম তীরের উগ্রপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করার আগের অবস্থানেই অটল থেকেছেন। একই সাথে, গাজার জন্য মার্কিন-সমর্থিত পরিকল্পনার পরবর্তী পর্যায় নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হোয়াইট হাউসের মধ্যকার মতবিরোধের খবরও অস্বীকার করেছেন।
















