সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনবাড়িতে তিনটি ট্রাক, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও প্রাইভেটকার থাকা দুইজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে দুটি কংকাল উদ্ধার করেছে। নিহতের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে মহাসড়কের দু'পাশে যানবাহন আটকা পড়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে ৬নং ব্রিজের ওপরে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি ট্রাক পিছন থেকে পরপর ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে আগুন লেগে সম্পুর্ণরূপে ভস্মিভুত হয়। এ সময় দুটি ট্রাক মহাসড়কের পাশে উল্টে যায়। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ, কামারখন্দ. বঙ্গবন্ধু সেতু থানা ও ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাস ও প্রাইভেটকার থেকে দুটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। অবশ্য প্রথমে স্থানীয় লোকজন চার জন নিহতের কথা জানালেও পুলিশ দুই জনের নিহত হবার খবর নিশ্চিত করেছে।
শ্রেণীহীন
সিরাজগঞ্জে এক দুর্ঘটনায় ৬গাড়ি, পুড়ে অঙ্গার দুই জন
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনবাড়িতে তিনটি ট্রাক, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও প্রাইভেটকার থাকা দুইজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে দুটি কংকাল উদ্ধার করেছে।





