চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে নিজামুল করিম সজিব (৩১) নামে এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ৯টায় নিজবাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির সামনেই হত্যা করে তাকে। সজিবের পরিবার থেকে জানা যায়, আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রসীরা সজিবকে গুলি ও পরে কুপিয়ে হত্যা করেছে।
ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান,কয়েকজন সন্ত্রাসী সজিবকে বাড়ি থেকে বের করে এনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে তার পরিবার বলেছে।আমরা তার লাশ উদ্ধার করেছি। কারা সজিবকে হত্যা করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিহত সজিব উপজেলার মুরাদপুর ইউনিয়নের আনিসুল হক মেম্বারের ছেলে।সে মুরাদপুর ইউনিয়ন যুবদলের নির্বাচিত কমিটির সদস্য।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে নিজামুল করিম সজিব (৩১) নামে এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।





