[b]চাঁদপুর:[/b] চাঁদপুর-মতলব-ঢাকা সড়কের কালীভাংতি এলাকায় রাস্তা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে দুর্বৃত্তরা সড়কটি ৩ ফুট গভীর করে কেটে ফেলে। পরে স্থানীয় লোকজন কেটে ফেলা রাস্তাটি মাটি ফেলে ভরাট করে।
একই সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এছাড়া চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় হোসেন মেম্বার নামের এক আওয়ামী লীগ কর্মীর স্যানিটারি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে হোসেনের দোকানে আগুন ধরিয়ে দিলে তা জ্বলে ছাই হয়ে যায়।
পুলিশ সুপার আমির জাফর জানান,হরতালে জেলায় ৯জন কে আটক করা হয়েছে।