রাজধানীর শুক্রবাদ এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের দায়ে ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে শুক্রবাদ থানা পুলিশ।
শনিবার দুপুরে আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপহরণের শিকার ওই ছাত্রের নাম রাজিব হাসান। সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়াল্ড ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
অপহরণকারীরা হলেন- মো. ফেরদৌস আলম বাবু, মো. সামিউল হক সামি, মোস্তফা হায়দার ও কাজী আলী হায়দার।
বিষয়টি নিশ্চিত করেছেন, শুক্রাবাদ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল।
তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গত বৃহস্পতিবার অপহরণের শিকার হন। তাকে উদ্ধারে আমরা সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাই। এরপর কলাবাগানের বিক্রমপুর সুইট স্টোরের সামনে থেকে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আজ (শানিবার) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে শুক্রবাদ থানা পুলিশ এসআই মুরাদ জানান, রাজিব হাসান নামে ওই ছাত্র গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে শুক্রবাদ এলাকা থেকে  অপহরণের শিকার জন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে অপহরণ করা হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, সবার বাড়ি সাতক্ষীরা জেলায়। তবে আটককৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
[b]ঢাকা, জেইউ, ২৯ মার্চ (টাইম নিউজবিডি.কম) // জেআই[/b]