কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী আলেক হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার কাজিমদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গত রোববাবার সকালে একই এলাকার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ইন্তাজ আলী, রকমান আলী, পলান ও গনিসহ ১০/১২ জন প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারাল অস্ত্রে নিয়ে আওয়ামী লীগ কর্মী আলেক হোসেন ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় আলেক হোসেনসহ ২জন গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলেক হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ সকালে তার মৃত্য হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, ২০ তারিখ সকালে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আলেক হোসেন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে নিহত হয়েছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলাও হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]