আজ বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) সকালে ত্রিপুরায় ভোট গ্রহণ শুরু। শুরুতেই হিংসার খবর এসে পৌঁছাচ্ছে। সব থেকে অশান্ত রাজধানী আগরতলা।
সেখানে দুই তৃণমূল এজেন্টকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
আক্রান্ত এজেন্ট কৃষ্ণনুপুর ঘোষ ও মনোজ চক্রবর্তী জানান, সুপ্রিম কোর্টের শান্তি বজায় রাখার নির্দেশ পালিত হচ্ছে না।
ভোটকেন্দ্রে বাইক বাহিনী নিয়ে হামলা চালাচ্ছে বিজেপি।
সিপিএমও একই অভিযোগ জানিয়েছে যে, বিজেপি ভোট লুট করছে।
বিজেপি এই সকল অভিযোগ অস্বীকার করে বলেছে, হার নিশ্চিত জেনে তৃণমূল আর সিপিএম এই অভিযোগ আনছে। বরং তারাই বুথে বুথে হাঙ্গামা বাধানোর চেষ্টা করছে। তথ্যসূত্র: মানবজমিন।
এইচএন





