সুনামগঞ্জে হত্যা মামলাসহ পৃথক মামলায় পালাতক আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে জগন্নাথপুর থানায় ২জন, বিশ্বম্ভরপুরে ২জন, ছাতকে ২জন, তাহিরপুরে ১জন ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.হারুন অর রশিদ টাইমনিউজবিডিকে জানান, হত্যাসহ বিভিন্ন মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আজ তাদেরকে সুনামগঞ্জ জেলা আদলতে হাজির করব।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জি[font=Vrinda]ই[/font][/b]