শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে একটি ইসলামি মানবাধিকার সংগঠন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে অভিযোগটি করেছে তুরস্কের ইসলামী সংগঠন ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডমস অব রাইটস’।
সংগঠনটির পক্ষে আবেদনটি করেছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।
গত মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক গবেষক তেজশ্যী থাপা বলেন, গত জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
তবে এটি জানা কঠিন বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আন্তর্জাতিক আদালতে তদন্ত হতে পারে কিনা। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে বিরোধী দলের অভিযোগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবর্হিভূত হত্যাকাণ্ড এবং গুম-খুনের সঠিক তদন্ত করতেও আহ্বান জানান।
আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ১৬ কোটি মানুষের এ দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত। এক পক্ষে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্য পক্ষে রয়েছে মধ্যপন্থি বিএনপি। ২০০৯ সালে প্রথম ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। তারপর থেকে সরকারি বাহিনীর হাতে কয়েক শ’ মানুষ নিহত হয়েছেন। বিশ্বাসযোগ্য তদন্ত না হওয়ায় এবং মিডিয়া, আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো এসব অপরাধ প্রামাণ্য হিসেবে উপস্থাপন করতে সক্ষম না হওয়ায়, এক্ষেত্রে সুনির্দিষ্ট সংখ্যা নিরূপণ করা কঠিন ব্যাপার।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার মাধ্যমে বাংলাদেশ সরকার মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ করছে। ব্যাপক সহিংসতা এবং প্রধান বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে একটি ইসলামি মানবাধিকার সংগঠন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে অভিযোগটি করেছে তুরস্কের ইসলামী সংগঠন ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডমস অব রাইটস’।





