ওকে জুতা মারুন,ওকে থুথু মারুন এই কথা গুলো বলছিলেন ৬০ বছর বয়সী কুলসুমা বেগম। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফয়েজউল্যা মিজি বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়,কেরোয়া ইউনিয়নের ফয়েজউল্যা মিজি বাড়ীর প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী শাহিনুর (৩৫) এর সঙ্গে রায়পুর থানার কনস্টেবল মোর্শেদ আলম দীর্ঘ দিন পরকীয়ায় লিপ্ত ছিলেন।
গত শনিবার রাত ১০টা থেকে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ীর আশে পাশে অপকর্ম রোধ করতে পাহারারত ছিলেন। সারা রাত ওই কনস্টেবল মোর্শেদ আলম প্রসাবীর স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত ছিলেন। সকালের দিকে স্থানীয় এলাকাবাসী পাহারারত থাকার কথা টের পেয়ে অপকর্ম সেরে পালিয়ে যাওয়ার সময় তাকে ও প্রবাসীর স্ত্রীকে আটক করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে জুতার মালা গলায় দিয়ে ও পিটাতে পিটাতে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে রাখে। হাজার হাজার জনতা এ দৃশ্যটি অবলোকন করে বলতে থাকেন এরূপ শাস্তি সমাজের খারাপ লোকের হওয়া উচিত।
রায়পুর থানার উপপরিদর্শক এস.আই বাশার সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জনগনকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে আটকৃতদের থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কথা হলে রায়পুর থানার ওসি (তদন্ত) নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে টাইমনিউজবিডিকে বলেন, পুলিশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
[b]লক্ষ্মীপুর,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//আরএইচ//এসএইচ//জেডআই[/b]//এসআর
শ্রেণীহীন
পরকীয়ায় পুলিশ কনস্টেবলকে জুতার মালা
ওকে জুতা মারুন,ওকে থুথু মারুন এই কথা গুলো বলছিলেন ৬০ বছর বয়সী কুলসুমা বেগম। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফয়েজউল্যা মিজি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়,কেরোয়া ইউনিয়নের ফয়েজউল্যা মিজি বাড়ীর প্রবাসী মিজানুর





