[b]সিরাজগঞ্জ: [/b]নির্বাচনী প্রস্তুতির শেষ সময়ে সিরাজগঞ্জের একমাত্র নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বেলকুচি সদরে শুক্রবার রাতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সোয়া ৮টার দিকে চালা আদালত পাড়া বেলকুচি উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরেই সূবর্ণসারা এলাকা আরো কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর ককটেল বিস্ফোরণের ফলে এলাকার দোকানপাট বন্ধ হয়ে পড়ে ও মানুষ জন আতংকিত হয়ে পড়ে।





