কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় একটি ফিশিং ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এলিফেন্ট পয়েন্টে এফবি সারসাবিল নামের ওই ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় তিন জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ২৪ জেলেকে।
এফবি সালসাবিলের অপারেশন ম্যানেজার মোহাম্মদ আলী জানান, ক্যাপ্টেন ও ইঞ্জিনিয়ারসহ ২৮ জেলে নিয়ে আবহাওয়ার প্রতিকূলতার কারণে শুক্রবার বেলা ১টায় ফিশিং ট্রলারটি এলিফেন্ট পয়েন্টে ডুবে যায়। এরপর থেকে জাহাজের রেডিও বার্তার সংযোগ বিচ্ছিন্ন ছিল।
জাহাজ ডুবে যাওয়ার ঘটনাটি রেডিও বার্তার মাধ্যমে অন্যান্য জাহাজে পাঠানো হলে কয়েকটি ফিশিং ট্রলার ২৪ জেলেকে উদ্ধার করে। এরমধ্যে উদ্ধারের পর ট্রলারেই একজন মারা যান। তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]