নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যাসহ সারাদেশে সকল অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালত প্রাঙ্গণ সড়কে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল মান্নান, দফতর সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু ও অ্যাডভোকেট হালিম প্রমুখ।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]