ফেনী শহরের ট্রাংক রোডের আবেদীন জুয়েলার্সে গুলি করে ও শতাধিক ককটেল ফাঁটিয়ে ৭’শ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পাশের দোকানের মালিকসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ফেনী প্রেস ক্লাবের পাশে খাজা আহম্মেদ রোডের মাথায় শতাধিক বোমা ও গুলি নিক্ষেপ করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফিল্মি স্টাইলে আবেদীন জুয়েলার্সে ঢুকে পড়ে ডাকাত দলের সদস্যরা। পরে তারা দোকান থেকে ৭’শ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
থানা থেকে মাত্র ২‘শ গজের মধ্যেই দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলের দেড়শ গজের মধ্যে অবস্থান নেয়। কিন্তু গুলি ও বোমা নিক্ষেপের কারণে তারা অগ্রসর হতে পারেনি।
খবর পেয়ে ফেনীর এএসপি সার্কেল সামছুল আলম সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
আবেদিন জুয়েলার্সের মালিক জানান, কর্মচারী দোকানে অবস্থান করলেও গুলি ও বোমার কারণে তারা মেঝেতে শুয়ে পড়ে। এসময় ডাকাতদের গুলিতে পার্শ্ববর্তী আধুনিক জুয়েলার্সের মালিক সালাহ উদ্দিনসহ ৫ জন গুলিবিদ্ধ হন।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বস্তা ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
এ ঘটনায় ফেনী শহরে আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ফেনীতে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি, ৭০০ ভরি স্বর্ণ লুট
ফেনী শহরের ট্রাংক রোডের আবেদীন জুয়েলার্সে গুলি করে ও শতাধিক ককটেল ফাঁটিয়ে ৭’শ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পাশের দোকানের মালিকসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।





