লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুরে মুরাদুল ইসলাম সুমন (৩২) নামে এক মাইক্রোবাস চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরের দিকে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুরাদুল ইসলাম সুমন লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের মা হাসিনা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চারজন লোক দুটি মোটরসাইকেলে করে সুমনকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার দুপুরে লোকজনের মাধ্যমে জানতে পারি একটি বাগানে আমার ছেলেকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়ায় যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]