সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ২০ জন শ্রমিক।
মঙ্গলবার সকাল ১০টায় সাভারের নামাগেণ্ডা এলাকায় ঢাকা সুয়েটার লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা বেসিক বেতনের দাবিতে বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভারের নামাগেণ্ডা এলাকার ঢাকা সোয়েটার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সোমবার থেকে বেসিক বেতন, আইডি কার্ড ও প্রোডাকশন বোনাস বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। মঙ্গলবার সকালেও শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার বাইরে গিয়ে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে। পাল্টা জবাবে শ্রমিকারও ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ৩জন গুলিবিদ্ধসহ প্রায় ২০ শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চতুর্থ তলার হেলপার পুষ্পের মাথায় গুলি লাগায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান।
[b]সাভার, ১১মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
শ্রমিক-পুলিশ সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩, আহত ২০
সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ২০ জন শ্রমিক। মঙ্গলবার সকাল ১০টায় সাভারের নামাগেণ্ডা এলাকায় ঢাকা সুয়েটার লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা বেসিক বেতনের দাবিতে বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে





