বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের  দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে  এ ঘটনা ঘটে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল মান্নান খান মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]