সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ইউউনিয়ন পরিষদের এক সদস্যসহ জামায়াত-শিবিরের ৬ কর্মী সমর্থককে আটক করেছে।
আটককৃতরা হলেন,সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য ঐতারা গ্রামের ইউনুস আলীর ছেলে হারুন অর রশিদ (৫২), মৃত জেলে খাঁর ছেলে মাওলানা আব্দুস সাত্তার (৭০), জামাল শেখের ছেলে রবিউল ইসলাম (১৯) এবং একই গ্রামের গ্রামের শহিদুল ইসলামের ছেলে রানা (১৯)। কাশিয়াহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),ছাতিয়ানতলী গ্রামের সাহেব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৯)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে বেইলী ব্রীজের পাটাতন তুলে ফেলা,পুলিশের গাড়িতে হামলা ও নাশকতা ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।
এছাড়াও ইউপি সদস্য হারুন অর রশিদ ও মাওলানা আব্দুস সাত্তার সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হত্যাকান্ডের এজাহারভূক্ত আসামি।
[b]সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]
শ্রেণীহীন
সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ জামায়াত-শিবিরের ৬ কর্মী আটক
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ইউউনিয়ন পরিষদের এক সদস্যসহ জামায়াত-শিবিরের ৬ কর্মী সমর্থককে আটক করেছে। আটককৃতরা হলেন,সদর





