ফেনীতে ট্রাকের ধাক্কায় রাজাপুর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক একরামুল হক বাদশা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,যুবদল নেতা একরামুল হক বাদশাসহ ৩ জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মাইজদি সড়কের চৌমুহনিতে একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ৩জনই আহত হন। গুরুতর আহত অবস্থায় একরামুল হক বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। বিকালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]





