কক্সবাজারের টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরার নাফ নদীর মোহনায়  এক অভিযানে এই ইয়াব জব্দ করা হয়।
টেকনাফ বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]