পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি আচল-৫ এর ধাক্কায় এমভি শাকিল-১ নামে একটি লঞ্চ ডুবে গেছে ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটুয়াখালীর নৌ-টার্মিনাল সংলগ্ন লোহালিয়া নদীর পালের ডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায় ঢাকাগামী দ্বিতল লঞ্চ এমভি আচল -৫ এর ধাক্কায় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এমভি শাকিল-১ নামের একটি লঞ্চ ডুবে যায়।
পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চটির আংশিক এখনো ভাসমান রয়েছে। যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের সদস্যরা কাজ করছে। এপর্যন্ত ৩০জন যাত্রী উদ্ধারকরা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধারে সহায়তা করছে। ধারণা করা হচ্ছে, লঞ্চটিতে বেশি যাত্রী ছিল না।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
পটুয়াখালীতে লঞ্চ ডুবি: উদ্ধার ৩০
পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি আচল-৫ এর ধাক্কায় এমভি শাকিল-১ নামে একটি লঞ্চ ডুবে গেছে । সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটুয়াখালীর নৌ-টার্মিনাল সংলগ্ন লোহালিয়া নদীর পালের ডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় ঢাকাগা





