দারিদ্র্য বিমোচন ছাড়াও সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নই তার সরকারের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে জাপানের শিক্ষাপ্রতিষ্ঠান ওয়াসেদা বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়ন শীর্ষক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট উচিদা কাতসুইচিও বক্তব্য রাখেন।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষিত নতুন প্রজন্ম যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও আশঙ্কামুক্ত বিশ্ব গড়ে তুলতে সমর্থ হবে।
এ ব্যাপারে তিনি নতুন প্রজন্মকে একই পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, সেদিন বেশি দূরে নয় যখন তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সকল চ্যালেঞ্জ ও বাধা দ্রুত দূর করবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের অগ্রগতি এবং নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তাদের আত্মবিশ্বাসী হওয়ার ওপর জোর দেন।
শেখ হাসিনা বলেন, আমি আমার দেশকে একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে দেখতে চাই, আমি সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই এবং তাদরকে একটি ভালো জীবন দিতে চাই।
তিনি বলেন, এটাই আমার সরকারের লক্ষ্য। কারণ আমি সব সময়ই আমার দেশের জনগণের ভালোবাসা, সাহায্য ও সহযোগিতা পেয়েছি।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস [/b]
দেশের উন্নয়নই একমাত্র লক্ষ্য : জাপানে প্রধানমন্ত্রী
দারিদ্র্য বিমোচন ছাড়াও সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নই তার সরকারের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জাপানের শিক্ষাপ্রতিষ্ঠান ওয়াসেদা বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়ন শীর্ষক এক
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
পলাতক ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি হিসেবে ভারত থেকে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’
‘তাহসিফ ভিডিও না করলে’ অজানা থাকত শেখ হাসিনা কীভাবে ‘পালিয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
















