নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে এক ব্যক্তির (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে কড়ইতলা থেকে তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবী ও চেক লুঙ্গি।
ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে তাকে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
এ নিয়ে এ সপ্তাহে জালকুড়ি থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বড় বিল থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, রাত ৩টার দিকে এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]