মুন্সীগঞ্জের সিরাজদিখানের সিঙ্গারটেক এলাকায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম তোতা মিয়া (১৮) বলে জানা যায়।
শনিবার সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোতা মিয়ার বাড়ি জামালপুর জেলায়। তিনি সিরাজদিখানের তাজপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সিরাজদিখান থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাসার জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সিরাজদিখান বেতকা সড়কের সিঙ্গাটেক এলাকা থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক তোতা মিয়ার লাশ উদ্ধার করে।
তিনি জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]