নোয়াখালীর কবিরহাট থানায় হামলা, গুলি বর্ষণ ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি এই তাণ্ডবের বিষয়ে থানায় কোন মামলাও হয়নি। এ নিয়ে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলছেন, মদ্যপ অবস্থায় পৌর মেয়রের নের্তৃত্বে থানা ভাঙচুর, হামলা, গুলি বর্ষণ ও ওসিসহ ১৫জন আহত হলেও প্রশাসনের কোন টনক নড়েনি।
মার খেয়েও পুলিশ রাজনৈতিক প্রভাবে গ্রেফতার কিংবা মামলার দিকে এগুচ্ছে না। এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
কবির হাটের লোকজন অভিযোগ করে বলছেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তা শুধু আওয়ামী লীগের নয় গোটা নোয়াখালীর সাধারণ মানুষদেরকেও আহত করেছে।
থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা কবির হাট থানার ইতিহাসে বিরল। তারা এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে যোগাযোগ মন্ত্রীর কাছে শাস্তির দাবি জানিয়েছেন।
দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে এ ঘটনায় বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও বাম দলের নেতারা কর্মীরাও এর নিন্দা জানিয়েছেন। শাস্তির দাবি করেছেন সংশ্লিষ্ট হামলাকারীদের।
এ ঘটনায় কবিরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, রাত পৌনে ১২টার দিকে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান থানায় আসেন। এরপরে আমরা কোন কিছু বুঝার আগেই তার দলীয় নেতাকর্মীরা থানায় এসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। এ সময় তাদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পরিস্থিতি ভয়াবহ ছিল। পুলিশ ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। এ বিষয়ে কবিরহাট ওসিকে একটি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে নোয়াখালী জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, এসপির কাছ থেকে জেনে নিন। আমি এ বিষয়ে কিছুই জানি না।
[b]ঢাকা,৭মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কবিরহাট থানায় আওয়ামী লীগের হামলা, ভাঙচুর; আহত ১৫
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে মোবাইলে অশ্লীল ভাষায় গালমন্দ করে ও হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠায়। কবিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোছলে উদ্দিন নবীর দুই ভাই চাকরির জন্য তদবির করে। কিন্তু মন্ত্রী চাকরি দিতে অপারগতা প্রকাশ করায় তারা এ ধরণের এসএমএস ও হত্যার হুমকি দেয়





