[b]নোয়াখালী: [/b]জেলার সদর-৪ আসনের আওয়ামী লীগ এমপি একরামুল করিম চৌধুরী ১৮ দলের মিছিলে গুলি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অবরোধের সমর্থনে ১৮ দলের নেতাকর্মীরা নোয়াখালী সদরের সোনাপুরে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
নোয়াখালী শহর বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম কিরণ গণমাধ্যমকে বলেন, অবরোধের সমর্থনে ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে তিনি (এমপি) পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে গুলি চালান।
এ ব্যাপারে নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নাশকতার কারণে সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়েছে। তবে এমপি গুলি করার বিষয়টি স্বীকার করেননি।
এ ব্যাপারে আওয়ামী লীগ দলীয় এমপির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।