বাগেরহাটের মংলায় তেলবাহী একটি জাহাজের ইঞ্জিন ঘরে অগ্নিকাণ্ডে ৪ নাবিক দগ্ধ হয়েছেন। বন্দরের ধাঙ্গামারি এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা যায়,হাইস্পিড কোম্পানির জাকাহ নামক তেলের জাহাজটি বন্দরে তেল খালাস করে ফিরে যাওয়ার পথে ধাঙ্গমারি এলাকায় পৌঁছলে জাহাজটির ইঞ্জিন ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়।
আগুন পুরো জাহাজে ছড়িয়ে গেলে দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর শনিবার সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের ৪ জন নাবিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]