চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে তাকে আটক করা হয়।
কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বলেন, আজ সকাল সোয়া আটটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের আনিছ (২৪)নামে  ওই যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটক আনিছের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

তিনি জানান, দুবাই থেকে আসা ওই ব্যক্তির কাছ থেকে ৬ কেজি ৮ গ্রাম ওজনের ৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মূল্য আড়াই কোটি টাকা হবে।
[b]চট্টগ্রাম, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএই্চ[/b]