[b]ঢাকা:[/b] রাজধানীর ধানমণ্ডি ২৮ নম্বর রোডে নজরুল ইনস্টিটিউটের পাশের ভবনে আগুন লেগেছে। আগুনে দগ্ধ হয়ে এক জন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে ধানমণ্ডি ২৮ নম্বর রোডে অবস্থিত ২৫ নং হোল্ডিংয়ের ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।