ইরাক ফেরত ১১ জন শ্রমিক অবস্থান নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দফতরের সামনে। রোববার সকাল থেকে তারা ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের পঞ্চম তলায় মন্ত্রীর দফতরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন।সকালে প্রবাসী কল্যাণমন্ত্রী দফতরে ছিলেননা।
১১ মাস ধরে ইরাকে আটক ১৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত, দোষী রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ফেরত ১১ জনের ৮ মাসের বেতন ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
ইরাক ফেরত মোজাম্মেল হোসেন জানান, ‘যতদিন পর্যন্ত ইরাকে আটক ১৪ জনকে দেশে ফেরত আনা না হয়, ততদিন পর্যন্ত আমরা এ অবস্থান চালিয়ে যাব। রাতে প্রবাসী ভবনের নিচে থাকব এবং দিনে মন্ত্রীর দফতরের সামনে অবস্থান নেব ‘
তিনি বলেন, ‘প্রায় এক মাস আগে মন্ত্রী ৪ দিনের মধ্যে আটক শ্রমিকদের ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএমইটির ডিজিকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজও তাদের ফেরত আনা হয়নি।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ইরাক ফেরত মোজাম্মেল হক (দিনাজপুর সদর), শাওন আলী (মেহেরপুর), সুমন মিয়া (কুষ্টিয়ার ভেড়ামারা), মামুন মিয়া (কিশোরগঞ্জ), সালাহউদ্দিন (নোয়াখালী), মো. মাসুদ (টাঙ্গাইলের ঘাটাইল), জাকির হোসেন (বরিশাল), বকুল হোসেন (নওগাঁ), এমাজ উদ্দিন (নওগাঁ), শাহিন (নরসিংদী) ও এনামুল (মেহেরপুর) এবং ইরাকে আটক শ্রমিকের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত আছেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
ইরাক ফেরত শ্রমিকদের অবস্থান মন্ত্রীর দফতরে
ইরাক ফেরত ১১ জন শ্রমিক অবস্থান নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দফতরের সামনে। রোববার সকাল থেকে তারা ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের পঞ্চম তলায় মন্ত্রীর দফতরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু
অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
নুন্যতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষার আহ্বান জামায়াত আমিরের
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।















