প্রায় ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর সোয়া ২টায় শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাথরুম থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় বিমানের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. আনিসকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক মঈনুল খান জানান,আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যরা স্বর্ণগুলো নিয়ে আসে। তাদের অন্য সহযোগীদের কাছ থেকে কোনো সংকেত না পেয়ে দুবাই থেকে আসা বিমানের বাথরুমে এ এগুলো ফেলে রাখে।
দুপুরে বিমানের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আনিসকে মাসুদ নামে এক ব্যক্তি মোবাইলে একটি এসএমএস পাঠায়। সেই এসএমএস এর জের ধরে বিমানের টয়লেট থেকে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
বাথরুম থেকে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার
প্রায় ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর সোয়া ২টায় শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাথরুম থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় বিমানের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. আনিসকে আটক করা হয়েছে





