[b]ঢাকা: [/b]বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশ গার্মেন্টস শিল্পের অবদান হলেও দেশটির রাজনৈতিক অস্থিরতা বৃহৎ এ শিল্পকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। এ দেশের চলমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে গার্মেন্টস কারখানাগুলোর সাম্প্রতিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি আরবের প্রভাবশালী ও বহুলপ্রচারিত সংবাদপত্র আরব নিউজ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389373687.jpg[/img]
প্রতিবেদনের প্রথমেই বেবিলন গার্মেন্টসের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, এ গার্মেন্টস তার প্রচলিত ১০ ঘণ্টা কাজের সময় কমিয়ে আট ঘণ্টা করেছে। সেইসঙ্গে নির্বাচনী সহিংসতায় পরিবহন-ব্যবস্থা ব্যাহত হওয়ায় এর উৎপাদন বন্ধ করাসহ আন্তর্জাতিক ক্রেতাদের নতুন অর্ডার না দিতে অনুরোধ করছে কারখানাটি।
বাংলাদেশ গার্মেন্টস মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মতে, বাংলাদেশের ২২ বিলিয়ন ডলারের গার্মেন্টস শিল্পে বেবিলন অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। এ কম্পানি ওয়ালমার্ট ইনকরপোরেটসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতার কাছে শার্ট, ট্রাউজার এবং অন্যান্য পোশাক রপ্তানি করে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389372620.jpg[/img]
গত তিন মাসে বেবিলন তাদের মোট অর্ডারের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে।
বেবিলনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাইফুল হক বলেন, 'ডিসেম্বরে আমরা ক্রেতাদের অর্ডারের চাপে নতুন অর্ডার নেওয়া রীতিমতো বন্ধ করে দেই। অথচ এবার দেখুন, এবারের কাহিনী পুরো ভিন্ন।'
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গত বছরের এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১০০ শ্রমিকের মৃত্যুতে এ দেশের গার্মেন্টস কারখানা যে বিপর্যয়ের মুখে পড়েছে, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন এ শিল্পকে তার চেয়েও বেশি বিপদের মুখে ঠেলে দিয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389372872.jpg[/img]
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশে এই বিপর্যয় এবং আরেক বড় সরবরাহকারী কম্বোডিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বিশ্বের বড় বড় ক্রেতারাও বিপদে পড়েছেন।
বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট শাহিদুল্লাহ আজিম বলেন, সাধারণত ক্রেতারা তিন মাস হাতে রেখে অর্ডার দেন। কিন্তু এবারের এই অচলাবস্থার ফলাফল আগামী জুন নাগাদ বুঝতে পারা যাবে। পরেরবারের সরবরাহের সময় ঘনিয়ে আসছে।
কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আসছে কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহের জন্য হুমকির মুখে পড়েছে প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের অর্ডার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389373012.jpg[/img]
শিকাগো ভিত্তিক বোস্টন কনসালটিং গ্রুপের এক জ্যেষ্ঠ অংশীদার মাইকেল জে সিলভারস্টেইন বলেন, বিশ্ববাজারে সরবরাহকারী হিসেবে বাংলাদেশ বিশেষ স্থানে রয়েছে। এত বড় সরবরাহকারীর বিকল্প বের করাও কঠিন। তবে অধিকাংশ ক্রেতা আশা করেন যে, বাংলাদেশ অন্ধকারে যাবে না। সঠিক সময়ের মধ্যে সরবরাহের জন্য বাংলাদেশ বিকল্প ব্যবস্থা বের করতে পারবে বলেও আশা করেন তিনি।
এভাবে বেশ কয়েকটি বৃহৎ প্রতিষ্ঠন একই পরিস্থিতিতে রয়েছে। তাদের নিয়মিত অর্ডার হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এগুলো চলে যাচ্ছে ভারত, পাকিস্তান, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389373082.jpg[/img]
বাংলাদেশের ছোট ছোট অ্যাপারেলগুলোও এই বিপদ থেকে রেহাই পাচ্ছে না। তাদের অভিযোগ, রানা প্লাজা ধসের পর এমনিতেই আমাদের স্বল্প পরিমাণ অর্ডার বন্ধ প্রায় হয়ে গেছে। আর এই রাজনৈতিক অস্থিরতার কারণে যা আছে তাও হাতছাড়া হয়ে যাচ্ছে। দেশের এই প্রধান রপ্তানি খাতটির অবস্থতা অদূর ভবিষ্যতে এক সময়ের সোনালী আঁশ পাটের ভাগ্য বরণ করবে নাতো- সেই প্রশ্নই যেন এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। সূত্র:আরব নিউজ
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
রাজনৈতিক অস্থিরতা গার্মেন্টস শিল্পকে দুমড়ে-মুচড়ে দিয়েছে
ঢাকা: বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশ গার্মেন্টস শিল্পের অবদান হলেও দেশটির রাজনৈতিক অস্থিরতা বৃহৎ এ শিল্পকে দুমড়ে-মুচড়ে দিয়েছে।





