বাংলাদেশের প্রথম গ্রিন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধনের ১৫দিন পর ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।
দুটি পাতা একটি কুঁড়ির চা বাগানের সৌন্দর্য ঘেরা সবুজ চাদরে ঢাকা সিলেট বিভাগীয় স্টেডিয়াম শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম। প্রস্তুত আছে দেশের প্রথম গ্রিন গ্যালারি। গ্রিন গ্যালারির ডান পাশেই মূল গ্যালারিতে জায়ান্ট স্ক্রিন এবং ইলেকট্রনিক স্কোর বোর্ড রয়েছে। এর বিপরীতে সাধারণ স্কোরবোর্ড রয়েছে।
গ্যালারির শুরুতেই গ্রান্ড স্ট্যান্ড, ভিআইপি বক্স, এবং মূল প্রবেশ পথের পাশেই চা বাগান ঘেঁসে পার্কিং লট।
প্রায় দেড় হাজার দশক গ্রিন গ্যালারির লালমাটির সবুজ ঘাসে বসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার সুবিধা পাবেন। ১৪ হাজার আসনের এ স্টেডিয়াম উদ্বোধনের ১৫ দিন পরই এই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ম্যানেজার শরীফ মাহমুদ পলাশ জানান, প্রায় ১৪ হাজার লোকের ধারণ ক্ষমতার সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সাধারণ আসন রয়েছে ১১ হাজার, ভিআইপি আসন ২ হাজার ১৭৫, অতিথি বক্স ২৫০টি, অতিরিক্ত অতিথি বক্স ১৬০টি।
গ্রিন গ্যালারির বর্ণনা দিয়ে তিনি বলেন, দেশের প্রথমবারের মত গ্রিন গ্যালারি তৈরি করা হলো। দর্শক সবুজ ঘাসে গা এলিয়ে দিয়ে খেলা উপভোগ করতে পারবেন। বিভিন্ন দেশে আন্তর্জাতিক কয়েকটি ক্রিকেট ভেন্যুতে এরকম গ্রিন গ্যালারি থাকলে দেশে প্রথমবারের মত সিলেটে গ্রিন গ্যালারি করা সম্ভব হয়েছে।
সবুজ বৃক্ষে ঢাকা চার ধাপের ছোট গ্যালারি, যেখানে গাছের ছায়ায় ও সবুজ ঘাসে বসে নেওয়া যাবে ব্যতিক্রমী ক্রিকেট আনন্দ। ৬১৫ ফুট দৈর্ঘ্য ৪৮৫ ফুট প্রশস্ত নিয়ে এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম বড় মাঠ।
আন্তর্জাতিক না ম্যাচ না হলেও ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে বাংলাদেশ এ দল এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ হয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। এছাড়াও নারী ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় লিগের খেলাও হয়েছে। বিশ্বকাপের খেলা দিয়েই শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের।
[b]ঢাকা, এএম, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শ্রেণীহীন
গ্রিন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের যাত্রা শুরু
বাংলাদেশের প্রথম গ্রিন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধনের ১৫দিন পর ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। দুটি পাতা একটি কুঁড়ির চা বাগানের সৌন্দর্য ঘেরা সবুজ চাদরে ঢাকা সিলেট বিভাগীয় স্টেডিয়াম শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





