পাবনায় আওয়ামী লীগের ৪ কর্মীকে হত্যার ঘটনায় সোমবার সকালে মামলা দায়ের করা হয়েছে।
নিহত সুলতানের ছোট ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে সকাল ৮টার দিকে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন  জানান, মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩৫ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশের অভিযানে আটক আটজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৯টা থেকে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বিুব্ধ জনতা। এতে ওই সড়কের উভয় পাশে আটক পড়েছে অসংখ্য যানবাহন। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে শনিবার রাত ৮টার দিকে গুলি করে ও কুপিয়ে আওয়ামী লীগ কর্মী সুলতান হোসেন (৩৫), ফজলুর রহমান (৩৮), আবদুস সালাম (৪০) ও রফিকুল ইসলামকে (২৫) হত্যা করে দুর্বৃত্তরা।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]